৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Manual8 Ad Code

ঝালকাঠি জেলা প্রতিনিধি :- ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

Manual2 Ad Code

জেলা প্রশাসন ও (বিআরটিএ) এর আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২২/১০/২০১৯ইং তারিখ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

Manual6 Ad Code

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। র‌্যালিটিতে জেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী , বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অংশ গ্রহন করেন । পরে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন (বিআরটিএ) এর উপর পরিচালক মোঃ জিয়াউর রহমান।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবু তাহের , জেলা আওয়ামীলেগর সাংগঠনিক সম্পাদক বাবু তরুন কর্মকার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মইন তালুকদার , যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিল প্রমুখ।

Manual1 Ad Code

অপরদিকে, জেলা পুলিশের আয়োজনে পেট্টল পাম্প বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ্, সরদ সার্কেল এম এম মাহামুদ হাসান ।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, অভিনেতা ইলিয়াস কাঞ্চাণের স্ত্রীকে ১৯৯৩ সালে একটি সড়ক দূঘটনায় হারান । এর পরথেকেই তিনি সড়ক নিরাপত্তা রোধে কাজ করে আসছেন। সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা যাবে না।

Manual1 Ad Code