৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম নগরীতে পরিবেশ দূষণের দায়ে ৩ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
চট্টগ্রাম নগরীতে পরিবেশ দূষণের দায়ে ৩ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা

Manual4 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :-

Manual1 Ad Code

অপরিশোধিত বায়ু দূষণ ও তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে প্রায় ৭ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এক শুনানিতে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আাজাদুর রহমান মল্লিক।

Manual2 Ad Code

কারখানাগুলোর মধ্যে বায়েজিদ বোস্তামী এলাকার রতনপুর স্টিল- রি রোলিং মিলস (RSRM) নামক স্ক্র্যাপ লোহা থেকে বিলেট প্রস্ততুকারী প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৬ হাজার টাকা, কর্ণফুলী ইপিজেডস্থ ডেনিম একপার্টের ওয়াশিং কারখানাকে ২ লাখ ৪ হাজার ৪’শ টাকা, সাগরিকা শিল্প এলাকায় ফ্লোভারস সুইটস এন্ড বেকার্সকে ৯ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।

আজ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারি পরিচালক সংযুক্তা দাশ বলেন, ১৭ অক্টোবর বায়েজিদ বোস্তামী এলাকার রতনপুর স্টিল- রি রোলিং মিলস (RSRM) স্ক্র্যাপ লোহা থেকে বিলেট প্রস্ততুকারী প্রতিষ্ঠানকে বায়ু দূষণের কারণে, কর্ণফুলী ইপিজেডের ডেনিম একপার্টের ওয়াশিং কারখানাকে ও সাগরিকা শিল্প এলাকায় ফ্লোভারস সুইটস এন্ড বেকার্সকে পরিবেশ দূষণের দায়ে আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়।

শুনানিতে ওই তিন কারখানাকে পরিবেশ দূষণের দায়ে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

এছাড়া উক্ত জরিমানার টাকা দ্রুত পরিশোধ করার জন্যও নিদের্শ দেওয়া হয়।