৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Manual6 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- ”জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় ” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২২শে অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালিতে জেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি

Manual7 Ad Code

(বিআরটিএ),সড়ক ও জনপথ বিভাগ,বাস,ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরাও অংশ গ্রহন করেন।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রসাশক এ জেড এম নুরুল হক।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সিবিল সার্জন ডাঃজাহিদ নজরুল চৌধুরী,নির্বাহী প্রকৌশলী আতিকুল্লাহ,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম। মটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম

Manual6 Ad Code

সভায় প্রধান আলোচক বিপিএম জেলা পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মত দেন পুলিশ সুপার।