৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম নগরীর ভাটিয়ারি-নিউমার্কেট রুটের যাত্রীদের ভোগান্তি

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
চট্রগ্রাম নগরীর ভাটিয়ারি-নিউমার্কেট রুটের যাত্রীদের ভোগান্তি

Manual8 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি:

ভোগান্তিতে পড়েছেন ভাটিয়ারি-নিউমার্কেট ৪ নম্বর রুটের যাত্রীরা। শুরু থেকেই এ রুটের যাত্রীরা ভাটিয়ারি থেকে সরাসরি মার্কেট পর্যন্ত গণপরিবহনে যাতায়াত করতে পারলে এখন আর পারছে না।

Manual3 Ad Code

গণপরিবহন কর্তৃপক্ষের অসহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে এ ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।

জানা গেছে, ভাটিয়ারি-নিউ মার্কেট রুটের যাত্রী সরাসরি যাতায়াত করতে পরতো। কিন্তু বেশ কিছুদিন ধরে ৪ নম্বর রুটের বাসগুলো টাইগারপাস পর্যন্ত এসে যাত্রীদের নামিয়ে দেয়। ফলে এ রুটের যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ৪নম্বর রুটের বাস চালক বলেন, বিআরটিএ’র আইন অনুযায়ী ৪ নম্বর রুটের বাস ভাটিয়ারি থেকে টাইগারপাস পর্যন্ত যায়। এতদিন তাগাদা ছিলনা বিধায় আমরা আইন মানিনি। এখন মানতে বাধ্য হচ্ছি।

Manual7 Ad Code

টাইগারপাস মোড়ে দায়িত্বরত এসআই পলাশ বলেন, বিআরটিএ’র নির্দিষ্ট আইন অনুযায়ী এবং ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী সাঁড়াশি অভিযান চলছে।

Manual8 Ad Code

চট্টগ্রাম ট্রাফিক বিভাগ (উত্তর) অতিঃ কমিশনার বলেন, নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী এবং বিআরটিএ’র আইন অনুযায়ী গণপরিবহনসহ মোটরসাইকেল এবং হালকা পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে।

Manual1 Ad Code

চট্টগ্রাম নগরের বাসিন্দা মো. সালাউদ্দিন কর্ণেলহাট থেকে মার্কেটে নিয়মিত যাতায়াত করেন। তিনি আক্ষেপ করে বলেন, আমি একজন চাকরিজীবী।

চাকরির সুবাধে আমাকে নিয়মিত যাতায়াত করতে হয়। কিন্তু ইদানিং ৪ নম্বর বাস নির্দিষ্ট গন্তব্যে মার্কেট নামিয়ে না দিয়ে টাইগারপাস নামিয়ে দিচ্ছে। তাই খুব ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন।