৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

হাসান লিটন :ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং সীমান্তে র‌্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।আগামীকাল সোমবার দেশের প্রতিটি জেলায় এ কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, পূর্বের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান না করে ভারতের সঙ্গে নতুন সাতটি চুক্তি করে বর্তমান সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে। অবিলম্বে এসব চুক্তি বাতিল করতে হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, তিস্তা সমস্যার সমাধান করতে হবে। ফারাক্কা সমস্যার সমাধান না করে ফেনী নদীর পানি কোনভাবেই ভারতকে দেয়া যাবে না। র‌্যাবের তিনজন সদস্যকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননা করেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কোনভাবেই সহ্য করার মত নয়।