৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সাদুল্লাপুরে মসজিদের ইমামের রহস্যজনক মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৯
সাদুল্লাপুরে মসজিদের ইমামের রহস্যজনক মৃত্যু

Manual1 Ad Code

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি::

Manual8 Ad Code

গাইবান্ধার সাদুল্লাপুরে মও. আবুল কালাম আজাদ (৪৭) নামে মসজিদের এক ইমামের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের একটি আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

Manual4 Ad Code

নিহত মও. আবুল কালাম আজাদ একই ইউনিয়নের মহিপুর উত্তরপাড়া গ্রামের মৃত. ইসমাইল হোসেনের ছেলে ও পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার দূর্গাপুর গাবেরদিঘি এলাকার জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, গত শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজ পড়ানোর জন্য (ওই দিন) বেলা ১১টার দিকে বাড়ী থেকে বের হয়ে দূর্গাপুর গাবেরদিঘি এলাকার উদ্দেশে রওনা হন। তারপর থেকে তার আর কোন সন্ধান পওয়া যাচ্ছিল না। আজ শনিবার ভোরে এলাকাবাসী তার বাড়ীর অদুরে ওই গ্রামের একটি আম গাছের ডালের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারের হাসপাতাল মর্গে পাঠান।

নিহতের বড় মেয়ে ফতেমা বেগম ও নিহতের স্ত্রী মোঃ লাবনী বেগমের অভিযোগ, প্রায় ৮মাস আগে তার বাবা (মও. আবুল কালাম) অভাবে পরে বন্ধুত্ব সম্পর্কের কারণে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকার দাদন ব্যবসায়ী শাহারুলের নিকট থেকে ২০ হাজার টাকা ধার হিসাবে নিয়ে ছিলেন। কিছুদিন আগে সেই টাকা পরিশোধও করেন। কিন্তু পরবর্তীতে জানতে পারেন তাকে ওই টাকার সুদ দিতে হবে। গত বুধবার (১৬ অক্টোবর) ওই ধারের টাকার সুদের (লাভের) টাকার জন্য তাদের বাড়ীতে শাহারুল তার সহযোগী শরিফুল ও মিলনসহ আসেন। তারা সুদের (লাভের) টাকা প্রদানের জন্য ইমাম আবুল কালামকে চাপ দেয়। কিন্তু ইমাম আবুল কালাম সুদের টাকা দিতে অপারগতা জানান। এতে দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।

তারা আরও জানান, দূর্গাপুর গাবেরদীঘি এলাকায় জামে মসজিদে জুম্মার নামাজ পড়াতে যাবার জন্য ইমাম আবুল কালাম শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় বাড়ী থেকে রওনা হন। কিন্তু সেখান থেকে বিকাল পযর্ন্ত বাড়ীতে ফিরে না আসায় তারা খোঁজ নিয়ে তার (ইমাম) ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পান। এরপর খোঁজখবর নিয়ে জানতে পরেন জামে মসজিদে যাবার পথে ওই দাদন ব্যবসায়ীরা তাকে তুলে নিয়ে গেছে। বিষয়টি ওই রাতেই পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলকে জানানো হয়।

Manual6 Ad Code

তাদের দাবি, ওই দাদন ব্যবসায়ীরাই ইমাম আবুল কালামকে মেরে ফেলে লাশ বাড়ীর অদুরে আম গাছে লাশ ঝুলে রেখে গেছে। তার পরিবার এই হত্যার বিচার চান।

বিষয়টির সত্যতা স্বীকার করে মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল জানান, বিষয়টি তিনি তাৎক্ষনিক পলাশবাড়ী থানার ওসিকে মোবইল ফোনে জানাই।

Manual6 Ad Code

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের নিকট মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে রাতেই সাম্ভব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে ইমাম আবুল কালাম ও দাদন ব্যবসায়ী শাহারুলের কোন সন্ধান পাননি।

তবে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, ময়নাতদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত তার এই মৃত্যুর কারণ সম্পর্কে কোন মন্তব্য করা যাচ্ছে না।