৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী খুন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী খুন

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী)ঃ

Manual5 Ad Code

পটুয়াখালীর বাউফলে মো. সিদ্দিক শরীফ(৪৮) নামে বিকাশের এক এজেন্ট ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত পৌঁনে ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে ঘটে এ ঘটনা। নিহতের পিতার নাম মো. আইজদ্দিন শরীফ। জানা গেছে, ব্যবসায়ী সিদ্দিক শরীফ রাত পৌঁনে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এর কিছু সময় পরে ডাক চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যায় স্থাণীয়রা। পরে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় সিদ্দিক শরীফকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে বগা আপন ডায়াগনাষ্টিক সেন্টারে নিয়ে আসে। সেখান থেকে তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তবে কি কারনে এই হত্যাকান্ড ঘটেছে এ বিষয়ে তাৎক্ষনিক ভাবে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবারের সদস্যরা। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষনিক ভাবে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।