৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের শুক নদীর বুড়ির বাঁধে চলছে মাছ ধরার মহা উৎসব

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
ঠাকুরগাঁওয়ের শুক নদীর বুড়ির বাঁধে চলছে মাছ ধরার মহা উৎসব

Manual5 Ad Code

মোঃ আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচা ইউনিয়নের বুড়ির বাঁধে মাছ ধরার ধুম পড়েছে।

Manual6 Ad Code

আজ শনিবার (১৯ অক্টোবর) ভোরে বুড়ির বাঁধের গেট খুলে দেওয়ায় হয়েছে। এতে মাছ ধরতে নামে বিভিন্ন এলাকার সহস্রাধিক জেলেসহ উৎসুক মানুষ।

Manual7 Ad Code

সরেজমিনে দেখা যায়, বুড়ির বাঁধের গেট
মাছ ধরা নিয়ে যুবক,বৃদ্ধা ও নারী-শিশুরাও ব্যস্ত সময় পার করছে। সব মিলিয়ে এখানে এক ধরনের মাছ ধরার উৎসব দেখা গেছে।

আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, বর্ষাকালে পানি ধরে রাখার পর কার্তিক মাসের প্রথম দিকে বুড়ির বাঁধের গেট খুলে দেওয়া হয়। এতে উজানের পানি কমে যায়। আর এ সুযোগে মাছ ধরতে উৎসবে মেতে উঠে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ।

Manual8 Ad Code

বালিয়াডাঙ্গীর লাহিড়ী থেকে মাছ ধরতে আসা জগদীশ চন্দ্র ও গোবিন্দ্র বলেন, মাছ ধরতে ভোরে এখানে এসেছি। শখের বশে মাছ ধরছি। যে টুকু মাছ ধরেছি তাতেই অনেক আনন্দ।
বিভিন্ন এলাকা থেকে মাছ ধরতে আসে উৎসুক জনতা জানান, এখানে মাছ ধরতে এসে অনেক ভালো লাগছে। এখানে গতবারের মত এবারও ট্যাংরা, পুঁটি, শিং, তেলাপিয়া, কৈ, মাগুর ও শোল সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।

মাছ কিনতে আসা ক্রেতারা জানান, দেশি প্রজাতের মাছ এখন আগের মত আর বাজারে পাওয়া যায় না, তাছাড়া এখানে মাছের দাম তুলনামূলক অনেক কমে পাওয়া যাচ্ছে। তাই বুড়ির বাঁধে এসেছি মাছ কিনতে।