৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Manual7 Ad Code

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধি:-ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

Manual8 Ad Code

আজ শনিবার (১৯ অক্টোবর) ভোর রাতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সুগন্ধা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় জেলে সিদ্দিক হাওলাদার, রানা তালুকদার ও ইমতিয়াজ সিকদারকে আটক করা হয়।

Manual1 Ad Code

তাদের কাছ থেকে এক মণ ইলিশ মাছ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. বশির গাজী জেলে সিদ্দিক হাওলাদারকে এক বছর এবং রানা ও ইমতিয়াজকে এক মাসের কারাদ- প্রদান করেন।

জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়। এবং ইলিশ মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Manual6 Ad Code

অভিযানে জেলা সৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা ও মো.
তাছবীর হোসেন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. বশির গাজী জানান, প্রজনন মৌসুমের নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।