৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মেধার বিকাশ ঘটানোর জায়গা জাতীয় লেখক পরিষদ, কুমিল্লায় লেখক পরিষদ

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
মেধার বিকাশ ঘটানোর জায়গা জাতীয় লেখক পরিষদ, কুমিল্লায় লেখক পরিষদ

Manual7 Ad Code

আহমদ শাকের মুহা. ইসহাক :- জাতীয় লেখক পরিষদ এর কুমিল্লা জেলার প্রস্তুতিমূলক সভা কুমিল্লার গৌরীপুর জামিআ হোসাইনিয়া দারুল উলুম মাদরাসায় মাওলানা নজীর আহমদ কাসেমীর সভাপতিত্বে ও মুফতী মুহসিন উদ্দিন বেলালীর পরিচালনায় শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট লেখক,গবেষক ও নুরবিডিডটকমের সম্পাদক অধ্যাপক ডা.মাওলানা সৈয়দ শামছুল হুদা।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে জাতীয় লেখক পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মাওলানা জাহিদুল ইসলাম আতিক, প্রতিষ্ঠাতা ও পরিচালক -দারুল ইহসান মডেল মাদরাসা গৌরীপুর কুমিল্লা
, মাওলানা ইজহারুল ইসলাম প্রোপ্রাইটর,মদীনা থাই গৌরীপুর বাজার,মুফতী রবিউল ইসলাম সহকারী শিক্ষক -মজিদপুর মাদরাসা.তিতাস. কুমিল্লা,জনাব গোলাম শাফি সারোয়ার বিশিষ্ট. ডিজাইনার. দৈয়াপাড়া, মুফতী হাসান মাহমুদ সহকারী শিক্ষক. দারুল ইহসান মডেল মাদরাসা,মাওলানা আবু তাহের, সিনিয়র শিক্ষক লক্ষিপুর মাদ্রাসা, মাওলানা আতাউর রহমান শিবপুরী, প্রতিষ্ঠাতা.আল মাজেদা মাদরাসা,
মাওলানা ইউনুস আহমদ.লক্ষিপুর,মাওলানা আবুল বাশার,প্রিন্সিপাল. খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও শিল্পী হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ

প্রধান অতিথি তার আলোচনায় জাতীয় লেখক পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। উপস্থিত সকলেই মেধা বিকাশের জন্য এ রকম একটি সংগঠনের প্রত্যাশায় ছিলেন বলে আশা প্রকাশ করেন এবং সকলের মতামতের ভিত্তিতে জেলার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাওলানা নজীর আহমদ কাসেমীকে আহবায়ক ও মুফতী মুহসীন উদ্দীন বেলালী কে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বলা হয় আগামী দু মাসের মধ্যে পূর্নাঙ্গ জেলা কমিটি গঠন করার প্রত্যয়ে এই কমিটি কাজ করবে।

Manual4 Ad Code