৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাট ছাত্রলীগ নেতা চুরিকাঘাতে খুন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাট ছাত্রলীগ নেতা চুরিকাঘাতে খুন

Manual7 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী:- গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধায় প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর বহনকারী হযরত খাজা খান জাহান (রঃ) এর মাজারের সামনেই মোঃ তালিম মল্লিক (২০) নামের এক যুবক খুন হয়। নিহত তালিমের বাড়ী সদর উপজেলার কাঁড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামে।তার বাবার নাম মোঃইয়াছিন মল্লিক।

প্রতক্ষ্যদর্শীর বর্ননা মতে গতকাল সন্ধ্যা ৭টার দিক তালিম মাজার মোড়ে চা পান করতে আসে,চা খেয়ে মোবাইল ফ্লেক্সী দিতে গেলে রাজু নামের এক যুবক তাকে ধারালো চুরি বুকে বসিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্হানীয় লোকজন তাৎক্ষনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

তালিমের চাচা ও পরিবারের দাবী রাজা নামে ওর একবন্ধু এই পরিকল্পিত খুনটি করেছে।

Manual2 Ad Code

সু নির্দিস্ট কোন কারন তারা বলতে পারছেন না।

তবে ধারনা করা হচ্ছে কোন মেয়েলী বিষয়ে পূর্ব শত্রুতার জের বশতঃ এ খুনটি হতে পারে।

Manual3 Ad Code

তালিমের এভাবে খুন হওয়াটা এলাকা বাসী সহজে মেনে নিতে পারছেন না।

তারা আশু এই খুনের বিচার দাবী করছেন।

Manual5 Ad Code

জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশান জানান-তালিম ছিলো একজন ছাত্রলীগের নিবেদিতপ্রান কর্মী,দলের সকল মিটিং ও কার্যক্রমে সে অংশ নিতো।

Manual2 Ad Code

দলগত ভাবেও আমরা এই হত্যার বিচার চাই।