৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে ‘নাতির লাশ দেখে দাদার মৃত্যু’

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
কালিয়াকৈরে ‘নাতির লাশ দেখে দাদার মৃত্যু’

Manual1 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু,বিশেষ প্রতিনিধি:-

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণের মৃত্যুর পর তার দাদা মারা গেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জহিরুল ইসলাম (১৮) নামে এই তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর পরই তার দাদা মারা যান।

জহিরুল চাপাইর ইউনিয়ন পরিষদের মেদী আশুলাই পালোয়ানবাড়ি এলাকার লাবিব উদ্দিনের ছেলে। তার দাদার নাম হেলাল উদ্দিন (৮৫)।

Manual3 Ad Code

পরিবারের সদস্যরা জানান, জহিরুল মুন্সিগঞ্জে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে লেখাপড়া করতেন। কয়েক দিন আগে কলেজ বন্ধ থাকায় বাড়িতে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে সবার সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

Manual1 Ad Code

ভোরে জহিরুলের বাবা ফজরের নামাজ শেষে বাড়ির পাশের লিচুগাছে ছেলের লাশ ঝুলতে দেখে চিৎকার করে ওঠেন। এর কিছুক্ষণ পর তার দাদা হেলাল মারা যান।

Manual6 Ad Code

চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু জানান, “জহিরুলের সঙ্গে তার কলেজের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

শুনেছি সেই মেয়েটি নাকি আত্মহত্যা করেছে। সেই দুঃখে জহিরুলও আত্মহত্যা করে থাকতে পারে।”
স্বজনদের আবেদনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার

Manual7 Ad Code