৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

রিফাত হত্যা: প্রধান আসামীর জামিন না মঞ্জুর

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯
রিফাত হত্যা: প্রধান আসামীর জামিন না মঞ্জুর

Manual6 Ad Code

রাজিব হোসেন সুজন,বরিশাল ব্যুরো প্রধানঃ

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ মামলার চার আসামির জামিন আবেদন শিশু আদালতে প্রেরণ করার পাশাপাশি পলাতক এক আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়া হয়েছে।

Manual8 Ad Code

বুধবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইয়াসিন আরাফাত এ আদেশ দেন।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মজিবুল হক কিসলু বলেন, রিফাত হত্যা মামলার ধার্য তারিখে বরগুনা জেলা কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়াও এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আদালতে হাজির হন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ধার্য তারিখে আদালতে এ মামলার প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিন আবেদন করা হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এছাড়াও এ মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি রাশিদুল হাসান রিশান ফরাজি, তানভীর হোসেন, অয়ালিউল্লাহ ওলি এবং মারুফ মল্লিকের জামিন আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন।

Manual3 Ad Code

মজিবুল হক কিসলু বলেন, এ মামলার পলাতক অপ্রাপ্তবয়স্ক আসামি মোঃ নাইমকে আদালতে হাজির হওয়ার জন্য সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে এ মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বিরুদ্ধে ২০১৭ সালে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

Manual2 Ad Code

গত ২৬ জুন রিফাত শরীফ হত্যাকাণ্ড সংগঠিত হয়।