২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

Editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

Manual1 Ad Code

জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

 

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

১২ এপ্রিল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

Manual3 Ad Code

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভায় বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রযোজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Manual8 Ad Code

বিশেষ করে গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানানো হয়।

​সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অপরাধ দমনে কোনো প্রকার আপোষ করা হবে না এবং জনস্বার্থে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
​সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code