৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ

Editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ

Manual6 Ad Code

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ

 

লোকমান ফারুক, রংপুরঃ জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল থেকে শুরু হওয়া মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

Manual2 Ad Code

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটে “হ্যাঁ” -এর পক্ষে দেশবাসীকে আহ্বান জানানো হলেও এখন সেই রায়ের বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। তাদের ভাষায়, “জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।” সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি নৈতিক দায়বদ্ধতাও। তাদের দাবি, গণভোটে বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার পরও বাস্তবায়ন প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। বক্তারা আরও অভিযোগ তোলেন, সরকার বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত করার চেষ্টা করছে। এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি, তবে বক্তারা বিষয়গুলো তদন্তের দাবি জানান।

Manual5 Ad Code

সমাবেশে বলা হয়, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট উদ্যোগ না নিলে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর-৩ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, এনসিপির রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন শান্তি কাদেরী, মো. রুস্তম আলী, সাংবাদিক মোছাদ্দেক হোসেন রাঙ্গা ও মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ

Manual2 Ad Code