৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯
ঝালকাঠিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Manual2 Ad Code

 

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

নিষেধাজ্ঞার প্রথম দিনেই ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করছে জেলা প্রশাসন।

Manual5 Ad Code

সরকারি নির্দেশ মোতাবেক গতকাল ০৮/১০/২০১৯ইং তারিখ দিবাগত রাত থেকে শুরু হয়ে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা দন্ডনীয় অপরাধ’। এরই প্রেক্ষাপটে বুধবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর থেকে রাত ৩ টা পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানোর সময় পোনাবালিয়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ স্বীকার করছিল জেলেরা।

Manual4 Ad Code

অভিযানের খবর টের পেয়ে নৌকা ও জাল ফেলে মাছ নিয়ে পালিয়ে যায় কয়েকজন জেলে। এ সময় নদী থেকে ইলিশ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি।

Manual3 Ad Code

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুননেছা খানম, এনডিসি মো. বশির গাজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ও মাছুমা আক্তার এ অভিযানে অংশ নেন।

Manual2 Ad Code