২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধ অভিযানে পুলিশ অঙ্গিকারবদ্ধ

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধ অভিযানে পুলিশ অঙ্গিকারবদ্ধ

Manual8 Ad Code

সৈয়দ রুবেল ,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় অভিযান করেছে জেলা পুলিশ।

Manual3 Ad Code

০২/১০/২০১৯ইং তারিখ বুধবার সকালে জেলার গাবখান ব্রীজের টোল ঘর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের হাল্কা ও ভারী যানবাহনসহ নানা প্রকার যানবাহন চেক করা হয়।

Manual1 Ad Code

এসময় চালকদের বৈধ কাগজপত্র থাকলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

মোটরসাইকেল ও যানবাহনে হেলমেট ও কাগজপত্র বিহীন চালকদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা দেয়া হয়েছে।

এ অভিযানে সদর থানার ওসি (অপারেশন) মুরাদ আলী, ট্রাফিক পুলিশের পরিদর্শক মামুন বাশার, হাবিবুর রহমান, আদেল আকবর, সার্জেন্ট শামসুদ্দিন, আতিকুর রহমান, মেহেদি হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মানতে মানুষকে সচেতন করতে আমরা এই অভিযান চালাচ্ছি।

ঝালকাঠি জেলাকে দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়াও দূর্গাপূজায় মোটর বাইক নিয়ে রোমিওদের উৎপাত রোধ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন সড়কে বিশেষ অভিযান পরিচালনা করারও ঘোষণা দেন তিনি।

Manual3 Ad Code