২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পোরশার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ে চালু হলো মিড-ডে মিল

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
পোরশার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ে চালু হলো মিড-ডে মিল

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

নাইম উদ্দিন, পোরশা(নওগাঁ)প্রতিনিধি ঃ
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় “মিড-ডে মিল” চালু করা হয়েছে। ২ অক্টোবর ২০১৯ বুধবারে “মিড-ডে মিল” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাদিম রেজা। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, অত্র বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক আবু হেনা গোলাম মোস্তফা বাদল, গর্ভনিং বডির সদস্যগন, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী।

Manual4 Ad Code

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন -অর রশিদ জানান, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায়, গভর্নিং বডির সভাপতি,সদস্য ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় আমরাই প্রথম পোরশা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল চালু করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ১০টাকার বিনিময়ে দুপুরের খাবার খেতে পারবে। তিনি আরো জানান শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর দুপুরের খাবার নিশ্চিত করতে প্রয়োজনে স্কুল থেকে ভর্তুকি দেওয়ার চেষ্টা করবো আমরা।#