নাইম উদ্দিন, পোরশা(নওগাঁ)প্রতিনিধি ঃ
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় "মিড-ডে মিল" চালু করা হয়েছে। ২ অক্টোবর ২০১৯ বুধবারে "মিড-ডে মিল" এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাদিম রেজা। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, অত্র বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক আবু হেনা গোলাম মোস্তফা বাদল, গর্ভনিং বডির সদস্যগন, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
উক্ত অনুষ্ঠানের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন -অর রশিদ জানান, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায়, গভর্নিং বডির সভাপতি,সদস্য ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় আমরাই প্রথম পোরশা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল চালু করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ১০টাকার বিনিময়ে দুপুরের খাবার খেতে পারবে। তিনি আরো জানান শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর দুপুরের খাবার নিশ্চিত করতে প্রয়োজনে স্কুল থেকে ভর্তুকি দেওয়ার চেষ্টা করবো আমরা।#
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।