২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ, আইন বাস্তবায়নের ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ,  আইন বাস্তবায়নের ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

Manual3 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিদিঃ

ঝালকাঠিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষতকামূলক কর্মকান্ড নিষিদ্ধ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

৩০/০৯/২০১৯ইং তারিখ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সূর্যালোক ট্রাস্টের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে গ্রামবাংলা উন্নয়ন কমিটি।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান (পিপিএম বার)ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. শাকিল খান। কর্মশালায় তথ্যপত্র উপস্থাপন করেন সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু।

Manual8 Ad Code

সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ডালিয়া নাসরিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মইন উদ্দিন তালুকদার, ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান।

Manual5 Ad Code

কর্মশালায় বক্তারা তামাক নিয়ন্ত্রণে ট্রাস্কফোর্স কমিটি সচল রেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তাগিদ দেন।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দোকানগুলোকে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ করার অনুরোধ জানানো হয়। পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করা হবে বলেও জানানো হয় কর্মশালা থেকে।

কর্মশালায় সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক। কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

Manual5 Ad Code