৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখক্ষেতে রিক্সাচালকের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখক্ষেতে রিক্সাচালকের মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আখক্ষেত থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌর এলাকার পিঠালীতলার পুঠিমারী বিলে আঁখক্ষেতে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।

মরদেহটি উপজেলার কালুপুর মধ্যপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম নাটুর (১৫) বলে দাবি পরিবারের। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Manual2 Ad Code

নিহতের স্বজনরা রেজাউল করিমের মরদেহ চিহ্নিত করে বলে জানায় পুলিশ। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ আঁখক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার দুপুরে রিকশাচালক রেজাউল নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তার কোন খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি ( জিডি নম্বর ১১০৫) দায়ের করা হয়। নিহতের স্বজনদের ধারণা- রিকশা ছিনতাইয়ের পর রেজাউলকে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত রিকশা উদ্ধার হয়নি।