১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

আগুনে পুড়লো প্রথম আলো ও ডেইলি স্টার ভবন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
আগুনে পুড়লো প্রথম আলো ও ডেইলি স্টার ভবন

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো–এর চারতলা ভবন সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

Manual3 Ad Code

রাতভর আগুন জ্বলতে থাকায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার সকালেও ভবনের কয়েকটি স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, যা আগুনের ভয়াবহতার প্রমাণ দেয়।

Manual6 Ad Code

একই সময়ে হামলাকারীদের দেওয়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচতলা ও দোতলা সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছড়িয়ে–ছিটিয়ে থাকা ভাঙা আসবাবপত্র, নথিপত্র ও যন্ত্রপাতিতে হামলার তাণ্ডবের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে এবং নিরাপত্তা জোরদার করা হয়। এ ঘটনায় এখনো হতাহতের নির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।