১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের একই পরিবারের তিনজন জনসহ নিহত পাঁচজন।

Editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের একই পরিবারের তিনজন জনসহ নিহত পাঁচজন।

Manual8 Ad Code

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের একই পরিবারের তিনজন জনসহ নিহত পাঁচজন।

বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস, তার শিশু ছেলে নীরব, আজিজা রহমানের ছেলে সুলতান, আব্দুর রশিদের মেয়ে রিপা এবং ছত্রাগাছা গ্রামের জাকিরের স্ত্রী দোলা। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন থাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual6 Ad Code

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যাওয়ায় সেটি মহাসড়কের পাশে থামে। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসে ছিলেন। ঠিক তখনই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশু, তিন নারী ও একজন পুরুষ নিহত হন।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাতেই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২৮ মার্চ) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও ছত্রাগাছা গ্রামে মরদেহগুলো পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।স্থানীয়রা জানান, একসঙ্গে একই পরিবারের একাধিক সদস্যের এমন মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

Manual2 Ad Code