৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী মিলে পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা। আদালতে মামলা।

Editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী মিলে পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা। আদালতে মামলা।

Manual6 Ad Code

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী মিলে পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা। আদালতে মামলা।

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ২নং ভরতখালী ইউনিয়নের ভাংঙা মোড় সরকারবাড়ি এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে গলায় বটি বাজিয়ে জবাই করার চেষ্টাসহ কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আহত গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

Manual5 Ad Code

ভুক্তভোগী / মনিরা বেগম পলাশবাড়ী উপজেলা ৪ নং বরিশাল ইউনিয়নের পৃর্ব মির্জাপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই ওই গৃহবধূর কাছে অতিরিক্ত যৌতুকের টাকা দাবি করে আসছিলেন তার স্বামী ও শ্বশুর–শাশুড়ী সহ পরিবারের সদস্যরা । দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

Manual1 Ad Code

এনিয়ে পারিবারিক ভাবে তিন তিন বার মিমাংসা করার জন্য মিটিং করেও কোন প্রতিকার পাইনি ভুক্তভোগী মনিরা বেগম।

কোন উপায় না পেয়ে ২ নং ভরতখালী ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান আঃ জলিল অভিযোগ গ্রহণ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া যায়।

১৩ ফেব্রুয়ারি ,,আনুমানিক রাত সাড়ে আট টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে ঘরে থাকা সব্জী কাটা ধারালো বটি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্য গলায় কোপ দিলে গুরুতর আহত হয়, ঘরে থাকা ৭ বছরের অবুঝ শিশু মোস্তাকিম মায়ের গলা কাটা রক্তাক্ত অবস্থা দেখে চিৎকার করলে অপরাধীরা ঘটনা স্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সছে নিলে, দায়িত্বরত চিকিৎসক রেফার করেন গাইবান্ধা সদর জেলারেল হাসপাতালে সেখানেও দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ সময় আহত গৃহবধূর ছেলেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আসামির হলেন।
১/ মোঃ আনারুল ইসলাম,( ৩২) পিতাঃ মোঃ আকবর আলী।
২/ মোঃ আসাদুল ইসলাম (৪০) পিতা/ লালু মিয়া
৩/মোঃ আকবর আলী, (৬৫)পিতা/ অজ্ঞাত
৪/মোঃ মশিউর রহমান (২০) পিতা/ এরশাদ আলী
৫/ মোঃ এরশাদ আলী (৪৫) অজ্ঞাত
৬/ মোছাঃ রেশমি বেগম (২২) পিতা/মোঃ এরশাদ আলী
৭/ মোছাঃ আফরুজা বেগম (৩৫)স্বামী আসাদুল মিয়া
সর্ব সাং গটিয়া, থানা,সাঘাটা জেলা গাইবান্ধা।

Manual5 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হইনি বলে জানা যায়।

এলাকাবাসীর বক্তব্য:
এলাকাবাসীরা জানান, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

Manual7 Ad Code