৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় অবৈধ ওষুধের গুদামে হানা, বাংলাদেশি আটক

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
মালয়েশিয়ায় অবৈধ ওষুধের গুদামে হানা, বাংলাদেশি আটক

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ওষুধ ও অনুমোদনহীন স্বাস্থ্যপণ্য জব্দ করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স (অঞ্চল-৩)। এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা ৩০ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।
তল্লাশিকালে সেখানে ১১ ধরনের বিভিন্ন বিদেশি ওষুধ ও স্বাস্থ্যপণ্য পাওয়া যায়।

Manual5 Ad Code

সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কুয়ান্তান-সুঙ্গাই লেম্বিং রোডের একটি গুদামে এই অভিযান চালানো হয়।
মেরিন পুলিশ অঞ্চল-৩ এর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জুলাফেন্দি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গুদামে হানা দেয়। তল্লাশিকালে সেখানে ১১ ধরনের বিভিন্ন বিদেশি ওষুধ ও স্বাস্থ্যপণ্য পাওয়া যায়।

জব্দকৃত মালামালের মধ্যে ৩৭১ বক্স বিভিন্ন ওষুধ এবং ৭৫০ কার্টন এনার্জি ড্রিংক রয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১০ হাজার ৪০৫ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা)।প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত পণ্যগুলো বিদেশ থেকে আনা হলেও সেগুলোতে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বা ফার্মাসি বিভাগের কোনো বৈধ অনুমোদন ছিল না।

Manual6 Ad Code

কমান্ডার জুলাফেন্দি আরও বলেন, জব্দকৃত মালামাল এবং আটক বাংলাদেশি নাগরিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ১৯৫২ সালের বিষ আইন, ওষুধ ও প্রসাধনী নিয়ন্ত্রণ বিধিমালা এবং ১৯৮৩ সালের খাদ্য আইনের অধীনে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মালয়েশিয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অনুমোদনহীন স্বাস্থ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual2 Ad Code