৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মাদকদ্রব্য বিরোধী অভিযানে গাঁজাসহ একজন আটক

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
মাদকদ্রব্য বিরোধী অভিযানে গাঁজাসহ একজন আটক

Manual1 Ad Code

‎বিশেষ প্রতিনিধি।

‎গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ আরিফ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত গাইবান্ধা সদর থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের হাটলক্ষিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

‎অভিযান চলাকালে হাটলক্ষিপুর বাজারের (মাসুম কসমেটিক্স) দোকানের সামনে চৌরাস্তা গামী পাকা সড়কে একটি নাইট রাইডার (KNIGHT RIDER) নামীয় লাল রঙের বাইসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে বাইসাইকেলের দুই চাকার টায়ারের ভেতর বিশেষ কায়দায় লুকানো সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো ৫০০ গ্রাম করে মোট ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

‎এ সময় গাঁজা বহনে ব্যবহৃত নাইট রাইডার নামীয় লাল রঙের বাইসাইকেলসহ মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৬) নামে এক মাদক কারবারিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত আসামীর পিতা মোঃ রমজান আলী, মাতা মোছা: আয়েশা বেগম। তার বাড়ি নাওডাঙ্গা (নাওডাঙ্গা হাই স্কুল সংলগ্ন), ৭নং ওয়ার্ড, ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম জেলায়।

Manual5 Ad Code

‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক স্থানীয় বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা এবং বাইসাইকেলের মূল্য প্রায় ১০ হাজার টাকা। মোট আলামতের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানানো হয়।

‎ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয় এবং অবশিষ্ট গাঁজা যথাযথভাবে সংরক্ষণ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়েরের জন্য গাইবান্ধা সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Manual3 Ad Code

‎মামলাটির তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় কর্তৃক সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।