২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় ট্রেনের সঙ্গে পাওয়ার টিলারের সংঘর্ষ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
গাইবান্ধায় ট্রেনের সঙ্গে পাওয়ার টিলারের সংঘর্ষ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে শালমারা হল্ট রেলওয়ে স্টেশনের অদূরে সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাওয়ার টিলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

২৬ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার শালমারা হল্ট রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার নজরুল ইসলাম দুর্ঘটনার এবিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

রেলওয়ে সূত্রে জানা গেছে,২৬ ডিসেম্বর সকালে সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাটগামী (আপ-৭১৩) করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বগুড়া স্টেশন থেকে রওনা হয়।পথের মধ্যে ট্রেনটি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা হল্ট স্টেশন এলাকার কাছে পৌঁছালে কুয়াশার মধ্যে একটি ইট বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হয়।

ট্রলিটি রাস্তা দিয়ে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।ট্রেনটি পাওয়ার টিলারকে ৩০০ থেকে ৪০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়।এতে ট্রলিটির ইঞ্জিন অংশ আলাদা হয়ে যায়। দুর্ঘটনার ফলে গাইবান্ধা ও বগুড়া স্টেশনের মধ্যে ট্রেন চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Manual2 Ad Code

বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সহায়তায় পাওয়ার টিলারটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual7 Ad Code