৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বোচাগঞ্জে মাদক ডিলার ফাহিমকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
বোচাগঞ্জে মাদক ডিলার ফাহিমকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

Manual5 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual1 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জে (১৪ডিসেম্বর) রবিবার ১নং-নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের বসবাসকারী মোঃ জোবাইদুর রহমানের পুত্র মাদক ডিলার মোঃ ফাহিম হোসেন (২৫)কে টাপেন্টা ডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লঙ্ঘনের দায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

Manual3 Ad Code

উল্লেখ থাকে যে গত (১৩ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে নাফানগর ইউনিয়নের শিমুলতলী নামক স্থানে একজন মাদকসেবী মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ১৬পিস টাপেন্টা ডল ট্যাবলেট সহ মাদক ডিলার ফাহিমকে আটক করে।

Manual4 Ad Code

সকালে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান ফাহিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।