৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

Manual8 Ad Code

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট।

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:– তথ্য সুত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কালো ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual5 Ad Code

স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Manual5 Ad Code