১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু।

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫
সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু।

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

ফটিকছড়ির ভূজপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয় ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাটপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন।

Manual5 Ad Code

গতকাল বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। নিহত আলেয়া বাগানবাজার ইউনিয়নের রাজারঘাট গ্রামের বাসিন্দা গণি মিয়ার মেয়ে।

Manual8 Ad Code

ভূজপুর থানার সাব ইনস্পেক্টর মোঃ বরকত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং তিনি জানিয়েছেন, এলাকাবাসীর সাথে কথা বলে পুলিশ জানতে পারে মৃত মহিলার মানসিক সমস্যা ছিল। দীর্ঘদিন আগে ওই মহিলার স্বামী তাকে ছেড়ে চলে যায়।

Manual5 Ad Code

এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মরদেহ ভূজপুর থানায় রয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান