১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

গাজীপুর জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে কালীগঞ্জ থানার পুলিশ ভাদার্তী এলাকার জনৈক রমজান আলীর বেকারী দোকানের সামনে পাকা রাস্তা থেকে আসামি সালাউদ্দিনকে (৩৫) আটক করে। সে ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

Manual3 Ad Code

অভিযানে তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ এ একটি মামলা দায়ের করেছেন।

মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখকে প্রদান করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।”