২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পলাশবাড়ীতে হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছালো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিংকীর মরদেহ।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫
পলাশবাড়ীতে হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছালো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিংকীর মরদেহ।

Manual7 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

রাঙ্গামাটির সাজেক ভ্রমনে যাওয়ার পথে জীপ গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির (২৩) মরদেহ হেলিকপ্টারে করে নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাড থেকে বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (এস২-এজিও) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।

Manual2 Ad Code

নিহত রুবিনা আফসানা রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিএসসি (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক ও শিক্ষার্থী সাজেক ভ্রমণের উদ্দেশ্যে আসেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৪টি জীপ গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করলে শিজকছড়া এলাকায় একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রুবিনা রিংকির মৃত্যু হয়।

Manual3 Ad Code

সেনাবাহিনী ওই এলাকার স্থানীয়দের সঙ্গে নিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। পরে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Manual5 Ad Code