২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে, ১০ জন দগ্ধ।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে, ১০ জন দগ্ধ।

Manual7 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোটার।

Manual1 Ad Code

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

এ সময় সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মোঃ সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)। এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করা হচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে। এদিকে দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

Manual8 Ad Code

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ১০ জন দগ্ধ রোগী এসেছে। তাদের বেশিরভাগই শ্বাসনালী পোড়া। পাশাপাশি তাদের শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

Manual5 Ad Code

চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার মোঃ ফরিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গুদামটিতে তিন শতাধিক গ্যাস সিলিন্ডার ছিল।