৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লার হোমনায় স্কুল ছুটি শেষে আর ঘরে ফেরা হলো না ৬ বছরের মোঃ আমির হামজার।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
কুমিল্লার হোমনায় স্কুল ছুটি শেষে আর ঘরে ফেরা হলো না ৬ বছরের মোঃ আমির হামজার।

Manual5 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

Manual6 Ad Code

কুমিল্লায় জেলসর হোমনা উপজেলায় একটি স্কুল ছুটি শেষে আর ঘরে ফেরা হলো না ৬ বছরের মোঃ আমির হামজার স্কুল ছুটির পরে সে তার সহপাঠীদের সাথে আনন্দে উল্লাসে সপ্তাহের প্রথম দিন গিয়েছিলেন স্কুলে।

দুপুরে ক্লাশ শেষে বিদ্যালয় ছুটি হলে বাড়ীতে না ফিরে সহপাঠীদের সাথেই বিদ্যালয় সংলগ্ন নদীতে গোসল করতে নেমে পরে; কিন্তু নিয়তির নির্মমতায় নদীতেই ডুবে যায় ৬ বছর বয়সি শিশু মোঃ আমির হামজা।

Manual5 Ad Code

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর প্রাথমকি বিদ্যালয় সংলগ্ন নদীর ঘাটে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসি মোঃ মহিউদ্দিনের ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ীতে না ফিরে তার খেলার সাথিদের সাথে নদীর ঘাটে যায়। এক পর্যায়ে তারা নদীতে নেমে গোসল করতে থাকে।

Manual6 Ad Code

এমন সময় নদী দিয়ে একটি ট্রলার এর ঢেউ এসে হঠাৎ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এসময় নদীর ঘাটে গোসল করতে থাকা মানুষজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে, খুঁজতে থাকে।

Manual8 Ad Code

কিছু সময় পর পানির বুদ বুদ দেখতে পেলে সেখান থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহত শিশুটির দেহ হাসপাতাল থেকেই পরিবারের কাছে দেয়া হয়।