২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বহদ্দারহাটে ৬টি বাসকে ৬৫ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯
চট্টগ্রাম বহদ্দারহাটে ৬টি বাসকে ৬৫ হাজার টাকা জরিমানা

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ নম্বর রুটের ৬টি বাসকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটি ‘র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গন্তব্যে না গিয়ে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে দেয়ার অপরাধে এ জরিমানা করা হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন ১০ নম্বর রুটের গাড়িগুলো যাওয়ার কথা কালুরঘাট পর্যন্ত। কিন্তু গাড়িগুলো কালুরঘাট না গিয়ে বহদ্দারহাট মোড় থেকে ঘুরিয়ে দেয়া হয়। ঠিক এ কারণে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আজ সকালে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ নম্বর রুটের ৬টি বাসকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৫টি বাসকে ১০ হাজার করে ৫০ হাজার টাকা ও ১টি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual5 Ad Code