১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান (শহিদ) আর নেই।

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫
সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান (শহিদ) আর নেই।

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে সিংগাইর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ছিলেন সিংগাইর উপজেলার আজিমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রী, তিন সন্তান, মা-বাবা, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এছাড়া, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনের সময় নাশকতা ও হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন কারাবাসে ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পান। তবে কারামুক্তির পর থেকেই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন তিনি। এরই মধ্যে হঠাৎ বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার জানাজা আজ বাদ জোহর আজিমপুর কেন্দ্রীয় কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তার মৃত্যুতে সিংগাইরসহ মানিকগঞ্জ জুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Manual3 Ad Code