২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

“ঢাকা আশুলিয়ায় মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে “

admin
প্রকাশিত মে ১৪, ২০২৫
“ঢাকা আশুলিয়ায় মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে  “

Manual7 Ad Code

রাজ রোস্তম আলী

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

ঢাকা সাভারের আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া থানা এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার (৯)। তারা দুজনেই আশুলিয়া থানাধীন এলাকার একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশুরা গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তাদের পরিবার। পরে আজ সকালে ওই এলাকার একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

Manual4 Ad Code