৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪
প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক পলাশবাড়ীর বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা ও প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে ১৫ ডিসেম্বর রবিবার বেলা ১২ ঘটিকার সময় পলাশবাড়ী চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পলাশবাড়ী নেসকোর গ্রাহকগণ ও সর্বসাধারণ জনতা উপস্থিত ছিলেন। পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, বিএনপি নেতা মুকুল আহমেদ, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, সদস্য সচিব ফেরদাউস মিয়া, উপজেলা হাট বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বহুমুখি ব্যবসায়ি সমিতির নেতা আব্দুস সোবাহান, ব্যবসায়ি রেজোয়ান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছা সেবকদলের আহবায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, পৌরছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মাজেদুল ইসলাম মাজেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রানা মিয়াসহ অন্যান্যরা। এ মানববন্ধনের সঞ্চালনা করেন ব্যবসায়ী ও ছাত্রনেতা মিজানুর রহমান নিক্সন।
মানববন্ধনে বক্তারা,নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবী জানান এবং দাবী মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষনা প্রদান করেন।
এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে গ্রাহকগণ ও জনসাধারণ কে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়। পরে এ স্মারকলিপির অনুলিপি পলাশবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে প্রদান করেন আন্দোলনকারীরা।

Manual7 Ad Code