১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৩
বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

Manual3 Ad Code

মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি অটোরিকশা, দু’টি হাসুয়া, দু’টি ক্রিজ, দু’টি কোরা বাড়াল, একটি গ্রিল কাটার, একটিটি প্লাইরেঞ্জ, একটি টর্চলাইট উদ্ধার করা করা হয়। গ্রেফতার ডাকাতরা হলেন- গিয়াস উদ্দিন, ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন, সালাউদ্দিন ও সফিক। বুধবার (১৫ নভেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার উপজেলার জিরতলী ইউনিনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কালা, আজাদ ও সালা উদ্দিনের নেতৃত্বে নতুন করে ডাকাতদল গঠন করে ডাকাতির চেষ্টা চালায়। পরে এই ডাকাত দলের ৯-১০ জন সদস্য উপজেলার জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জিরতলী ইউনিয়নের অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে বিল থেকে আটক করে পুলিশ। এসময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও এক ডাকাতকে আটক করা হয়। পরবতীর্তে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাসা থেকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী সফিককে গ্রেফতার করা হয় এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানায়, ডাকাত আজাদ, ইউসুফ, সালাউদ্দিন মিলে সিএনজি ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমত বাড়ি খুঁজতো এবং বিশদ তথ্য সংগ্রহ করত। জিরতলী বাজার এলাকায় তিনটি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গ্রেফতার ডাকাতরা সেখানে একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।