১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মর্মান্তিভাবে বাস—সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ৭ জন!

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৩
মর্মান্তিভাবে বাস—সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ৭ জন!

Manual4 Ad Code

তালহা চৌধুরী রুদ্র: চট্টগ্রামের হাটহাজারি উপজেলার চট্টগ্রাম—খাগড়াছড়ি সড়কে চারিয়া এলাকায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে তিন শিশু ও তিন নরীসহ সাতজন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি বলেন, আজ পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়।

Manual7 Ad Code

এতে সাতজন মারা যান। তিনজন শিশু, তিনজন নারী অপরজন পুরুষ। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেলেও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি মনিরুজ্জামান।

Manual7 Ad Code