১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিল থানা পুলিশের কল্যাণে স্থানীয় এমপি’র ব্যক্তিগত অর্থায়নে পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুম উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৩
চাটখিল থানা পুলিশের কল্যাণে স্থানীয় এমপি’র ব্যক্তিগত অর্থায়নে পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুম উদ্বোধন

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল থানা পুলিশের কল্যাণে স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম এমপি’র ব্যক্তিগত অর্থায়নে নবনির্মিত পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুমে রোববার (৮ অক্টোবর) বিকেলে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন সহ পুলিশ কর্মকর্তাগণ। এছাড়া অনুষ্ঠানে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার ও চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান, চাটখিল প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক লিটন সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল সাংবাদিক সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং এর আগে তিনি স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম এর চাটখিল সোনাইমুড়ী আসনের মানুষের কল্যাণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। পরে তিনি সোনাইমুড়ীতে এক জনসভায় প্রধান অতিথি বিশেষ বক্তব্য রাখেন।