৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের ভাসানী হলে অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবী গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৩
টাংগাইলের ভাসানী হলে অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবী গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Manual6 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবী গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার

শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসতো ভাসানী হলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডিতরা হচ্ছেন শহরের কালিপুর এলাকার নগা কর্মকারের ছেলে উদয় কর্মকার (৩৫), বেড়াডোমা এলাকার পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা (৪৬), সদর উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ হোসেন মিয়া (২৯) ও বেলটিয়া বাড়ী গ্রামের মোঃ আবু সাইদের ছেলে মোঃ ফজলু (৪২)।

Manual4 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃখায়রুল ইসলাম বলেন, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবর পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার এমন তথ্য পেয়ে, ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

তিনি বলেন, উদয় কর্মকারকে এক বছর ও বাকি তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code