১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
চাটখিলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Manual3 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের কর্মকার বাড়ি কুন্তল মাষ্টারের ছেলে নুপুর কর্মকার (৩০) সাপেড় কামড়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাতে বাড়ির পাশে রাস্তায় সাপে কামড় দিলে তাকে আহতাবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ভ্যাকসিন না থাকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বুধবার দুপুরে তার নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।

Manual6 Ad Code

জানা যায়, নুপুর কর্মকার পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

Manual4 Ad Code