১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

সোনাইমুড়ীতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে আমিন ফিলিং স্টেশন তিন দিন ধরে বন্ধ- সিএনজি চালক সহ যাত্রীদের চরম দুর্ভোগ

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৩
সোনাইমুড়ীতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে আমিন ফিলিং স্টেশন তিন দিন ধরে বন্ধ- সিএনজি চালক সহ যাত্রীদের চরম দুর্ভোগ

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকার আমিন সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে বন্ধ করে দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। গত রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী নোয়াখালী কার্যালয়ের (ডিজিএম) মো: শাহ আলম। এর আগে, গত বৃহস্পতিবার ২৪ আগষ্ট আমিন সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার আমিন সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর একটি প্রতিনিধ দল। অভিযানে ফিলিং আমিন ফিলিং স্টেশনে গ্যাসের মিটারে অবৈধ হস্তক্ষেপের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মিটার খুলে নিয়ে যায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর প্রতিনিধিরা। অপরদিকে,উপজেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন আমিন সিএনজি ফিলিং স্টেশন। এ সিএনজি স্টেশনটি গত তিনদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকায় সিএনজি চালিত পরিবহনের মালিকদের। ডিজিএম কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ১৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানের নেতৃত্ব দেয় ভিজিল্যান্স টিম। ওই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালী জেলার সেলস ডিপার্টমেন্টের সদস্যরা। ভিজিল্যান্স টিমের সদস্যরা প্রাথমিক ভাবে আমিন সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস ব্যবহারের লক্ষণ দেখে লাইন কেটেছে। এরপর গ্যাস সংযোগ বন্ধ করে মিটার হেড অফিসে নিয়ে যায়। হেড অফিসে একটি কমিটি রয়েছে যারা মিটার গুলো চেক করেন। মিটার চেক করে পরবর্তীতে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান ফিলিং স্টেশনটির মালিক খন্দকার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অবৈধ সংযোগ নয় মিটার পরিক্ষার জন্য বন্ধ করা হয়েছে।