১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপেন্দ্র সরোবরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করলেন আহসানুল ইসলাম টিটু এমপি

প্রকাশিত আগস্ট ১৯, ২০২৩
নাগরপুর উপেন্দ্র সরোবরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করলেন আহসানুল ইসলাম টিটু এমপি

Manual2 Ad Code

মোঃ রবিন মিয়া,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবে দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ । এই স্লোগানকে সামনে নিয়ে নাগরপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয় ।

Manual5 Ad Code

শনিবার (১৯ আগস্ট) নাগরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপেন্দ্র সরোবরে মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিতে উক্ত পোনা মাছ অবমুক্ত করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, শাহিদুল ইসলাম অপু, যুবলীগ নেতা খন্দকার হাবিব, মোঃ রাকিব মিয়া ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন ,সাধারণ সম্পাদক সজীব মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code