৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিল ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আট

প্রকাশিত আগস্ট ২, ২০২৩
চাটখিল ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আট

Manual6 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:চাটখিল উপজেলার কড়িহাটি বাজারের স্কুল রোডের ভাগিনা হোটেল থেকে এক মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ আটক করেছে। আটককৃত আনোয়ার হোসেন রাজন(৩৭) সোনাইমুড়ী থানাধীন দেউটি ইউনিয়নের বানিকপুর আজিব বেপারী বাড়ির মোশাররফ হোসেনের ছেলে।

Manual7 Ad Code

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজন কে আটক করে চাটখিল থানায় হস্তান্তর করেছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে বুধবার দুপুরে রাজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।