১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বরুড়ায় ৩ ড্রেজার মেশিন মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড

প্রকাশিত জুলাই ২৭, ২০২৩
বরুড়ায় ৩ ড্রেজার মেশিন মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড

Manual7 Ad Code

মোঃ জহির হোসেনঃ কুমিল্লার বরুড়ায় গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার বরুড়া উপজেলা সহকারী কমিশনার মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শাকপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষি জমি হতে মাটি ও বালু উত্তোলন করার সময় ৩ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়। এই ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধ আমলে নেয়া হয়।

Manual5 Ad Code

আটককৃত ১) মহরম আলী, পিতাঃ মৃত নাছিম আলী, সাং- শাকপুর, বরুড়া, কুমিল্লাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০,০০০/- এবং ২) মমিন, পিতাঃ হাজী রুস্তম আলী, সাং- বেকী, বরুড়া, কুমিল্লা ও ৩) আলী আশ্রাফ, পিতাঃ মৃত আইয়ুব আলী, সাং- মধ্য লক্ষীপুর, বরুড়া, কুমিল্লাকে একই আইনের একই ধারায় ৫০,০০০ টাকা, মোট ৩ জনকে ১,০০,০০০-(এক লক্ষ টাকা) অর্থদণ্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এসময় বরুড়া থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।