১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের নাগরপুরে মিনি শিশু পার্ক উদ্বোধন করলেন এমপি টিটু

প্রকাশিত জুলাই ২৭, ২০২৩
টাংগাইলের নাগরপুরে মিনি শিশু পার্ক উদ্বোধন করলেন এমপি টিটু

Manual5 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে মিনি শিশু পার্ক উদ্বোধন করেছেন টাঙ্গাইল – ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ ভবন সংলগ্ন স্থানে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে শিশু পার্ক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত শিশু পার্কে বিনোদনের জন্য মেরী গো-রাউন্ড, রং ডং, কৃত্রিম ঘোড়া-জিব্রা, কম্বাইন্ড সুইং সহ ৫ রকমের রাইড স্থাপন করা হয়েছে।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক সজিব মিয়া সহ সানিডেল কিন্ডারগার্টেন এর অভিভাবক ও শিক্ষার্থীসহ আওয়ামীলীগ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code