৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ আসামি গ্রেপ্তার

প্রকাশিত জুলাই ২, ২০২৩
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ আসামি গ্রেপ্তার

Manual8 Ad Code

মোঃ ফিরোজ কবির: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে একাধিক মামলার ১০জন আসামিকে গ্রেপ্তার করেছে।

Manual3 Ad Code

শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া, মাদক, সিআর মামলা ও জি আর মামলার (দশ) ১০ জন আসামিকে তাদের নিজ বাড়ি থেকে এবং জুয়ার আসর থেকে পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার করেছেন।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- উজ্জল হোসেন, সেকেন্দার আলী, সোনা মিয়া, আজিম উদ্দিন, আঙ্গুর মিয়া, আনজু মিয়া, আব্দুর রহিম মিয়া, সুজল চন্দ্র রায়, হায়দার আলী, লিটন প্রমানিক।

এবিষয় জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কেএম আজমিরুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া (পাঁচ) ৫ জনের বিরুদ্ধে জুয়া আইনের ও মামলা হয়েছে। সকল আসামিদের রবিবার দুপুর ১.০০ ঘটিকার সময় জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

Manual4 Ad Code