১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সেনবাগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

admin
প্রকাশিত জুন ১০, ২০২৩
সেনবাগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Manual2 Ad Code

সেনবাগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:

Manual2 Ad Code

নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নজরুল ইসলাম খোকন (৫০) উপজেলার বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। শনিবার (১০ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, ৯জুন শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। পরে খোকন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।